TSP Group

Partnership Agreement

A community of 10 partners working together for trust, development, and a better future.TSP Group একটি ঐক্যবদ্ধ, নৈতিক ও দায়িত্বশীল উদ্যোগ, যেখানে ১০ জন অংশীদার তথা Founder Member-গণ একত্রিত হয়ে কাজ করছেন স্বচ্ছতা, সততা ও সমৃদ্ধির লক্ষ্যে। আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয়; বরং সমাজে ইতিবাচক পরিবর্তন, মানবকল্যাণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

স্লোগান (Slogan) : "ঐক্যে শক্তি, সততায় অগ্রগতি"

মূলনীতি ও মূল্যবোধ (Core Principles / Values)

ঐক্য (Unity): অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ভ্রাতৃত্ব বজায় রাখা।
সততা (Integrity): সকল কর্মকাণ্ডে স্বাচ্ছতা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
উন্নতি (Growth): নৈতিক ও হালাল উপায়ে অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত উন্নয়ন সাধন।
বিশ্বাস (Trust): অংশীদারদের প্রতি দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা।
দায়িত্বশীলতা (Responsibility): সমাজ, পরিবার ও কমিউনিটির কল্যাণে সচেতন অবদান রাখা।

উদ্দেশ্য ও নিয়ত (Purpose & Intention) :

অংশীদারদের জন্য একটি স্বচ্ছ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা। ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ড সবসময় নৈতিক ও হালাল উপায়ে পরিচালিত হবে। সমাজ ও কমিউনিটির কল্যাণ নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠন।

ভিশন (Vision) :

“TSP Group হোক একটি আস্থার প্রতীক, যেখানে নৈতিকতা, হালাল ব্যবসা, ও মানবকল্যাণ একসাথে সমাজ ও উন্নয়নে অবদান রাখে।”

মিশন (Mission) :

➤ নৈতিক ও হালাল ব্যবসায়িক মডেল বাস্তবায়ন।
➤ অংশীদারদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা।
➤ হাসপাতাল, শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান ক্ষেত্রে টেকসই ও ন্যায়পরায়ণ উদ্যোগ গ্রহণ।
➤ সকল সম্প্রদায়ের সদস্যদের জন্য স্বচ্ছতা ও সম্মান বজায় রেখে শক্তিশালী ও কল্যাণমুখী কমিউনিটি গঠন।

লক্ষ্য (Goals) :

  • স্বাস্থ্য, শিক্ষা ও হাউজিং প্রকল্পসহ উন্নয়নমূলক প্রকল্প চালু করা।
  • স্থানীয় ও প্রবাসী বাঁশখালী নাগরিকদের ঐক্যবদ্ধ করে স্বচ্ছ ও হালাল বিনিয়োগে সম্পৃক্ত করা।
  • দীর্ঘমেয়াদে একটি টেকসই ও স্থায়ী আয়ের উৎস তৈরি করা।
  • সমাজ ও কমিউনিটির কল্যাণে নৈতিক ও দায়িত্বশীল অবদান রাখা।

উদ্দেশ্য (Objectives) :

  • মাসিক ও এককালীন বিনিয়োগ প্রোগ্রাম কার্যকর করা।
  • পরবর্তী ২-৩ বছরে হালাল ট্রেডিং/প্রজেক্ট শুরু করা।
  • ধাপে ধাপে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও হাউজিং প্রজেক্ট বাস্তবায়ন।
  • সব কার্যক্রমে নৈতিক ও শরীয়াহ/সমাজসন্মত উপদেষ্টা অনুমোদন নিশ্চিত করা।

আমাদের কিছু কথা:

সবুজ শ্যামল পাহাড়, সাগর ও নদীবেষ্টিত অপূর্ব সৌন্দর্যের জনপদ বাঁশখালী।
এই ভূমি বরেণ্য ও যোগ্য মানবসম্পদের চারণভূমি এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও, অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের
অভাবে চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও যাতায়াতসহ নানাবিধ ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। অথচ জনপদটিতে রয়েছে বিপুল সম্ভাবনাময় যুবশক্তি, যারা যথাযথ দিকনির্দেশনা পেলে জনপদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও, একতা ও সহযোগিতার মাধ্যমে তা সহজতর হয়। এককভাবে সফলতার পথ মসৃণ না হলেও সমষ্টিগত প্রচেষ্টা ও বিনিয়োগ আমাদের জন্য কল্যাণকর হতে পারে।
এই উপলব্ধি থেকে বাঁশখালীর কিছু উদ্যমী, শিক্ষিত, অভিজ্ঞ ও কর্মোদ্যম তরুণদের সমন্বয়ে গঠিত হলো-
“টেন স্টার প্লাস (Ten Star Plus-TSP Group)”
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলামী শরীয়াহসম্মত ব্যবসা-বাণিজ্যের নীতি অনুসরণ করলে দুনিয়ার কল্যাণের সাথে সাথে আখেরাতেও আমরা সফল হতে পারব।

Founder Members: আমাদের শক্তি ও ভিত্তি:

“টেন স্টার প্লাস (TSP Group)” এর যাত্রা শুরু হয়েছে “১লা জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ১২ জিলহজ্জ ১৪৪৪ হিজরি, রোজ শনিবার, এক সন্ধ্যায় ১০ জন মহৎ উদ্যোগী ব্যক্তিত্বের হাত ধরে। তাঁদেরই দূরদর্শী চিন্তা, পারস্পরিক আস্থা ও ত্যাগের মাধ্যমে এ প্রতিষ্ঠানটির ভিত্তি রচিত হয়েছে।
এই ১০ জন Founder Member শুধু অংশীদারই নন, বরং এ প্রতিষ্ঠানটির মূল স্তম্ভ এবং প্রথম স্বপ্নদ্রষ্টা।
তারা প্রত্যেকে সমানভাবে মূলধন, শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেছেন।
তারা পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও ইসলামী নীতির আলোকে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেছেন।
ভবিষ্যতে যারা নতুন সদস্য হিসেবে যুক্ত হবেন, তারা এ Founder Member-দের হাতে গড়া দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েই এগিয়ে যাবেন।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করে, এবং পারস্পরিক আস্থা, পরিচিতি ও সুসম্পর্কের ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি। পারস্পরিক আলোচনার মাধ্যমে, ভবিষ্যতের জটিলতা নিরসন ও ন্যায়সঙ্গত উপায়ে ব্যবসা পরিচালনার দৃঢ় অঙ্গীকার নিয়ে, আমরা নিম্নে বর্ণিত “ধারা” তথা শর্তাবলীর ভিত্তিতে অংশীদারিত্বমূলক ব্যবসায়িক চুক্তিপত্রে সম্মত ও আবদ্ধ হলাম।
যেহেতু এই ১০ জন Founder Member-দের সমন্বয়ে Ten Star Plus (TSP Group) এর যাত্রা শুরু হয়েছে, সেহেতু আমরা প্রত্যেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দৃঢ় প্রতিজ্ঞা করছি যে-  আমরা শরীয়াহসম্মত ব্যবসায়িক নীতি মেনে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং বাঁশখালী তথা সমগ্র সমাজে কল্যাণ বয়ে আনব, ইনশাআল্লাহ।

ব্যবসায়িক চুক্তিপত্রের ধারা সমুহ:

ধারা-০১:

ব্যবসা প্রতিষ্ঠানের নাম: বাংলায় “টেন স্টার প্লাস” ইংরেজিতে “Ten Star Plus” সংক্ষেপে “TSP Group”

ধারা-০২:

ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা: চৌধুরী নিউ মার্কেট, জলদী মিঞা বাজার, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম। এবং অন্যান্য স্থানে সকল পক্ষের তথা Founder Member-দের লিখিত অনুমোদন লইয়া শাখা অফিস খোলা যাইবে।

ধারা-০৩: সদস্য শ্রেণিবিভাগ:

এই সংগঠনের সদস্য চার শ্রেণির হইবে-
(ক) Founder Member (প্রতিষ্ঠাতা সদস্য)
(খ) Executive Member (নির্বাহী সদস্য)
(গ) General Member (সাধারণ সদস্য)
(ঘ) Associate Member (সহযোগী সদস্য)

ধারা-০৪: Founder Member (প্রতিষ্ঠাতা সদস্য):

(ক) Founder Member হইবেন তাহারা, যাহারা সংগঠন প্রতিষ্ঠাকালে মূলধন প্রদান ও কাঠামো প্রণয়ন করিয়াছেন।
(খ) Founder Member-দের অনুমতি ছাড়া সংগঠন বিলুপ্ত করা যাইবে না।
(গ) সংগঠনের দীর্ঘমেয়াদি নীতি, ভিশন ও গঠনতন্ত্র সংশোধনে চূড়ান্ত অনুমোদন প্রদান করিবেন।
(ঘ) Founder Member-দের বিশেষ ভেটো (Veto) ক্ষমতা থাকিবে।

ধারা-০৫: Executive Member (নির্বাহী সদস্য):

(ক) Executive Member-রা, Founder Member-দের অনুমোদনক্রমে নির্বাচিত হইবেন।
(খ) সংগঠনের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, বিনিয়োগ অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন ও বাজেট ব্যবস্থাপনায় দায়িত্বশীল থাকিবেন।
(গ) General & Associate Member (সাধারণ ও সহযোগী সদস্য গ্রহণ/বাতিল করিবার ক্ষমতা রাখিবেন।
(ঘ) Executive Member-রা ভোটাধিকার প্রাপ্ত হইবেন এবং সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত কার্যকর হইবে।

ধারা-০৬: General Member (সাধারণ সদস্য):

(ক) General Member হইবেন তাহারা, যাহারা নির্ধারিত শেয়ার ক্রয় করিয়া সংগঠনের মূলধনে অবদান রাখিবেন।
(খ) তাহারা সংগঠনের মুনাফার অংশীদার হইবেন।
(গ) সাধারণ সভায় পরামর্শ প্রদান করিতে পারিবেন।
(ঘ) তাহারা সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে কোনো ভোটাধিকার রাখিবেন না।

ধারা-০৭: Associate Member (সহযোগী সদস্য):

(ক) Associate Member হইবেন তাহারা, যাহারা পূর্ণ শেয়ার প্রদান না করিলেও আংশিক মূলধন বা সহযোগিতা প্রদান করিবেন।
(খ) তাহারা সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে কোনো ভোটাধিকার রাখিবেন না।
(গ) তাহারা সংগঠনের নির্দিষ্ট ব্যবসায়িক সুবিধা ভোগ করিতে পারিবে।

ধারা-০৮: ক্ষমতার ক্রমানুসার:

(ক) Founder Member সর্বোচ্চ ক্ষমতা (নীতি ও ভিশন নির্ধারণ, ভেটো ক্ষমতা)
(ঘ) Executive Member দৈনন্দিন ব্যবসা পরিচালনার ক্ষমতা
(গ) General Member মূলধন প্রদানকারী ও মুনাফাভোগী
(ঘ) Associate Member সহযোগী, আংশিক সুবিধাভোগী

ধারা-০৯: ব্যবসার ইসলামী নীতি:

(ক) প্রতিটি লেনদেন কুরআন ও সুন্নাহ অনুযায়ী হতে হবে।
(খ) হারাম ও সন্দেহজনক লেনদেন থেকে সর্বদা বিরত থাকতে হবে।

ধারা-১০: আর্থিক ব্যবস্থাপনা:

(ক) কোম্পানির সমস্ত অর্থ শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকে রাখা হইবে।
(খ) সুদভিত্তিক ব্যাংক ও লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করা হইবে।
(গ) অত্র সংগঠনের নীতি অনুসারে, ইসলামী শরীয়াহ পরিপন্থী কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া যাবে না। সুতরাং সচরাচর এনজিও প্রণীত সুদভিত্তিক (Riba/Interest Based) ঋণ গ্রহণ বা প্রদান এবং হারাম খাতে বিনিয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ গণ্য হইবে।

ধারা-১১: ব্যবসার ধরণ:

শরীয়ত সম্মত ভাবে জায়গা-জমি ক্রয়-বিক্রয়, বহুতল বভন নির্মান, অন্যান্য পন্য সোর্সিং, ক্রয়-বিক্রয় করা ও শরীয়ত সম্মত ভাবে বিভিন্ন ঋণ প্রকল্পের মাধ্যমে সদস্য ও গ্রাহককে সঠিক জামানতের শর্তে ঋণ প্রদান করা (যা নিচে প্রকল্প আকারে উল্লেখ করা হল:)
(ক) মুরাবাহা (Murabaha): TSP Group পণ্য কিনে গ্রাহককে লাভসহ বিক্রি করিয়া কিস্তিতে আদায় করিবে।
বাস্তব উদাহরণ: আপনি একটি গাড়ি কিনতে চান। TSP Group গাড়িটি ১৫ লাখ টাকায় কিনল এবং আপনাকে ১৭ লাখ টাকায় ৫ বছরে কিস্তিতে বিক্রি করল।
(খ) বাই’ মুআজ্জাল  (Bai’Muajjal): পণ্য এখনই গ্রাহককে হস্তান্তর, দাম পরিশোধ করতে হবে ভবিষ্যতে কিস্তিতে।
বাস্তব উদাহরণ: একজন ব্যবসায়ী ৫০ লাখ টাকার কাঁচামাল নিতে চায়। TSP Group কাঁচামাল কিনে চুক্তি অনুযায়ী ১ বছরে ৫৫ লাখ ঢাকায় ফেরত নেবে।
(গ) ইজারা (Ijarah): TSP Group কোনো সম্পদ কিনে গ্রাহককে ভাড়া দেয়। ১০ বছর পরে চাইলে ক্রয় করতে পারে।
বাস্তব উদাহরণ: আপনি একটি বাসা ভাড়ায় নিতে চান। TSP Group মাসিক ৩০,০০০ টাকায় বাসাটি ভাড়ায় দিল। ১০ বছর শেষে চাইলে আপনি কিনে নিতে পারবেন।
(ঘ) মুশারাকা (Musharakah): TSP Group ও গ্রাহক মিলিতভাবে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতি ভাগ করা হয়।
বাস্তব উদাহরণ: একটি কারখানা স্থাপন। TSP Group ৪০ লাখ টাকা, আপনি ৬০ লাখ টাকা দিলেন। লাভ হবে ৪০:৬০ অনুপাতে, ক্ষতিও মূলধনের অনুপাতে।
(৬) মুদারাবা (Mudarabah): TSP Group মূলধন দেয়, গ্রাহক শম/পরিচালনা দেয়। লাভ ভাগ হয় চুক্তি অনুযায়ী।
বাস্তব উদাহরণ: আপনার ব্যবসার আইডিয়া আছে, TSP Group ২০ লাখ টাকা দিল। লাভ হলে ৬০% আপনি, ৪০% TSP Group। ক্ষতি হলে TSP Group-এর মূলধন যাবে, আপনার শ্রম নষ্ট হবে।
(চ) বাই সালাম (Bai’Salam): TSP Group ভবিষ্যতের পণ্যের জন্য আগাম মূল্য পরিশোধ করে।
বাস্তব উদাহরণ: কষক ধান ফলাবে। TSP Group ১০ লাখ টাকা আগাম দিল। ৬ মাস পরে কৃষক ১০০০ মণ ধান সরবরাহ করবে।
(ছ) ইস্তিসনা (Istisna): এই চুক্তি অনুযায়ী কোনো জিনিস/বস্তু বানানো হয়, ধাপে ধাপে অর্থায়ন করা হয়।
বাস্তব উদাহরণ: ‘আপনি একটি বাড়ি তৈরি করতে চান। TSP Group চুক্তি অনুযায়ী বাড়ি বানাবে। মোট খরচ ৫০ লাখ টাকা, ধাপে ধাপে অর্থায়ন করবে

ধারা-১২: ব্যবসার উদ্দেশ্য:

শরীয়ত সম্মত ভাবে জায়গা-জমি ক্রয়-বিক্রয়, বহুতল বভন নির্মান, অন্যান্য পন্য সোর্সিং, ক্রয়-বিক্রয় করা ও শরীয়ত সম্মতভাবে বিভিন্ন ঋণ প্রকল্পের মাধ্যমে সদস্য ওগ্রাহককে সঠিক জামানতের শর্তে ঋণ প্রদান করা (যা নিচে প্রকল্প আকারে উল্লেখ করা হল:)
(ক) মুরাবাহা (Murabaha): TSP Group পণ্য কিনে গ্রাহককে লাভসহ বিক্রি করিয়া কিস্তিতে আদায় করিবে।
বাস্তব উদাহরণ: আপনি একটি গাড়ি কিনতে চান। TSP Group গাড়িটি ১৫ লাখ টাকায় কিনল এবং আপনাকে ১৭ লাখ টাকায় ৫ বছরে কিস্তিতে বিক্রি করল।
(খ) বাই’ মুআজ্জাল (Bai’Muajjal): পণ্য এখনই গ্রাহককে হস্তান্তর, দাম পরিশোধ করতে হবে ভবিষ্যতে কিস্তিতে।
বাস্তব উদাহরণ: একজন ব্যবসায়ী ৫০ লাখ টাকার কাঁচামাল নিতে চায়। TSP Group কাঁচামাল কিনে চুক্তি অনুযায়ী ১ বছরে ৫৫ লাখ টাকায় ফেরত নেবে।
(গ) ইজারা (Ijarah): TSP Group কোনো সম্পদ কিনে গ্রাহককে ভাড়া দেয়। ১০০ বছর পরে চাইলে ক্রয় করতে পারে।
বাস্তব উদাহরণ: আপনি একটি বাসা ভাড়ায় নিতে চান। TSP Group মাসিক ৩০,০০০ টাকায় বাসাটি ভাড়ায় দিল। ১০ বছর শেষে চাইলে আপনি কিনে নিতে পারবেন।
(ঘ) মুশারাকা (Musharakah): TSP Group ও গ্রাহক মিলিতভাবে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতি ভাগ করা হয়।
বাস্তব উদাহরণ: একটি কারখানা স্থাপন। TSP Group ৪০ লাখ টাকা, আপনি ৬০ লাখ টাকা দিলেন। লাভ হবে ৪০:৬০ অনুপাতে, ক্ষতিও মূলধনের অনুপাতে।
(ঙ) মুদারাবা (Mudarabah): TSP Group মূলধন দেয়, গ্রাহক শ্রম/পরিচালনা দেয়। লাভ ভাগ হয় চুক্তি অনুযায়ী।
(চ) বাই সালাম (Bai’Salam): TSP Group ভবিষ্যতের পণ্যের জন্য আগাম মূল্য পরিশোধ করে।
বাস্তব উদাহরণ: কৃষক ধান ফলাবে। TSP Group ১০ লাখ টাকা আগাম দিল। ৬ মাস পরে কৃষক ১০০০ মণ ধান সরবরাহ করবে।
(ছ) ইস্তিসনা (Istisna): এই চুক্তি অনুযায়ী কোনো জিনিস/বস্তু বানানো হয়, ধাপে ধাপে অর্থায়ন করা হয়।
বাস্তব উদাহরণ: আপনি একটি বাড়ি তৈরি করতে চান। TSP Group চুক্তি অনুযায়ী বাড়ি বানাবে। মোট খরচ ৫০ লাখ টাকা, ধাপে ধাপে অর্থায়ন করবে।

ধারা-১৩: ব্যবসা শুরুর তারিখ:

“১লা জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ১২ জিলহজ্জ ১৪৪৪ হিজরি, রোজ শনিবার”

ধারা-১৪: ব্যবসার মেয়াদ:

আইনানুগরুপে অথবা সকল পক্ষগণ Founder Member-দের সর্বসম্মতিক্রমে অবসান না হওয়া পর্যন্ত অত্র ব্যবসা চলিবে।

ধারা-১৫:

ব্যবসা শুরুর তারিখ হইতে ২ বছরের মধ্যে বা আগে যদি কোন অংশিদার ব্যবসা ত্যাগ করিতে চাই তবে সেক্ষেত্রে সে ব্যবসায় হইতে শুধুমাত্র তাহার মূলধনের অংশ প্রাপ্ত হইবে এক্ষেত্রে সে ব্যবসা থেকে অর্জিত লভ্যাংশ দাবী করিতে পারিবেন না। যে কোন নতুন অংশিদার বা সদস্য, তার অংশিদারীত্ব বা সদস্য পদ অর্জনের তারিখ হইতে ২ বছরের মধ্যে বা আগে যদি তার অংশিদারীত্ব বা সদস্য পদ বাতীল করলে বা ব্যবসা ত্যাগ করিতে চাই তবে সেক্ষেত্রে সে ব্যবসায় হইতে শুধুমাত্র তাহার মূলধনের অংশ প্রাপ্ত হইবে এক্ষেত্রে সে ব্যবসা থেকে অর্জিত লভ্যাংশ দাবী করিতে পারিবেন না।

ধারা-১৬:

আল্লাহ না করুক কোন Founder Member তথা স্থায়ী পরিষদের কোন শেয়ার হোল্ডার বা অংশীদারের মৃত্যু পরবর্তীতে ঐ অংশীদারের ফর্মে উল্লেখিত নমিনি বা তাঁহার ওয়ারিশগণকে লাভ-লোকসানের হিসাব করে প্রাপ্ত মোট সম্পত্তি মৃত্যু পরবর্তী তিন (০৩) মাসের মধ্যেই বুঝিয়ে দেওয়া হইবে। অথবা স্থায়ী পরিষদের অংশীদারের মৃত্যু পরবর্তীতে তাঁহার অংশীদার সম্মানের সহিত জেনারেল মেম্বার তথা সাধারণ সদস্য পদে স্থানান্তরিত হয়ে যাবে। তবে শর্ত থাকে যে, স্থায়ী পরিষদে থাকতে ইচ্ছুক হলে স্থায়ী পরিষদ তথা Founder Member-দের সকলের গৃহীত সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই ফর্মে উল্লেখিত নমিনিকে স্থায়ী পরিষদে রাখা যাবে অথবা ওয়ারিশগন থেকে যে কোন একজন যোগ্য ব্যাক্তিকে স্থায়ী পরিষদ তথা Founder Member-দের সকলের গৃহীত সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই স্থায়ী পরিষদে রাখা যাবে।

ধারা ১৭:

ব্যবসায় অংশীদারগণের তথা Founder Member-দের প্রাথমিক ও বর্তমান পুজিঃ ৭,৫০,০০০/ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ১০ শেয়ার ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা (প্রতি শেয়ার) তন্যধ্যে ১ম পক্ষঃ (১ শেয়ার), ২য়
পক্ষ: (১ শেয়ার), ৩য় পক্ষ: (১ শেয়ার), ৪র্থ পক্ষঃ (১ শেয়ার), ৫ম পক্ষঃ (১ শেয়ার), ৬ষ্ঠ পক্ষ। (১ শেয়ার), ৭ম পক্ষ (১ শেয়ার), ৮ম পক্ষঃ (১ শেয়ার), ৯ম পক্ষ: ১ (১ শেয়ার) এবং ১০ম পক্ষঃ (১ শেয়ার) সকল পরিচালক
সমান ভাগে বিনিয়োগ করিবে ও পূর্ণ ক্ষমতার অধিকারী হইবে। সকল নির্বাহী পরিচালকগণের সম্মতিতে গতি বছরের জুলাই-সেপ্টেম্বরের মধ্যেই নতুন সদস্য বা নতুন অংশীদার নেওয়া যাইবে। যে যত মুলধনের অংশীদার সে তত (%) লাভ-লোকসানের অংশীদার হইবে। (“এই “ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই-তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)

ধারা-১৮: শেয়ার ব্যবস্থা:

(ক) প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য: (XXXXXX) টাকা। (“এই “ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই-তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)
(খ) Founder Member-দের শেয়ার ও ক্ষমতা সমান থাকিবে।
(গ) General Member Associate Member-রা প্রতি বছর (জুলাই-সেপ্টেম্বর) এই ৩ মাসের মধ্যেই সকল Founder Member-দের পরামর্শক্রমে ও অনুমোদনক্রমে এন্ট্রি ফি/- “সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল” ও এই এন্ট্রি ফি/ প্রদানের বিনিময়ে নতুন অংশীদার তথা নতুন সদস্য হইতে পারিবে। তবে এখানে উল্লেখ্য যে, এই এন্ট্রি ফি/ TSP Group এর লভ্যাংশ হিসেবে গণ্য হইবে ও পরবর্তী আর্থিক বছর শেষে বন্টিত হইবে।
(“এই “ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)
(ঘ) ব্যবসায় এককালীন পুজি ছাড়াও যে কোন সময় ব্যবসার উন্নতির জন্য পুঁজির পরিমাণ হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে।

ধারা-১৯:

অংশীদারীর ব্যবসার লাভের অংশ বন্টন হইবে ১ম পক্ষ: (১ শেয়ার অনুসারে), ২য় পক্ষঃ (১ শেয়ার অনুসারে), ৩য় পক্ষ: (১ শেয়ার অনুসারে), ৪র্থ পক্ষঃ (১ শেয়ার অনুসারে), ৫ম পক্ষঃ (১ শেয়ার অনুসারে), ৬ষ্ঠ পক্ষ: (১ শেয়ার অনুসারে), ৭ম পক্ষ (১ শেয়ার অনুসারে), ৮ম পক্ষঃ (১ শেয়ার অনুসারে), ৯ম পক্ষ: ১ (১ শেয়ার অনুসারে) এবং ১০ম পক্ষ: (১ শেয়ার অনুসারে) সকল Founder Member-গণ তথা পরিচালকগণ সমান ভাগে বিনিয়োগ করিবে ও পূর্ণ ক্ষমতার অধিকারী হইবে। যে যত মূলধনের অংশীদার সে তত (%) লাভ-লোকসানের অংশীদার হইবে।
(“এই “ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই-তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)

ধারা-২০:

প্রত্যেক (১) এক বছর অন্তর অত্র ব্যবসার লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে হবে। তবে শর্ত থাকে যে প্রতিবছর জুন মাস থেকে জুন মাস ব্যবসায়িক হিসাব বৎসর হিসেবে গন্য হইবে।

ধারা-২১:

ব্যবসায়ের ক্ষতি বন্টন হইবে মূলধনের আনুপাতিক হারে।

ধারা-২২:

সকল Founder Member & Executive Member-দের পরামর্শক্রমে ও অনুমোদন ক্রমে ব্যবসায়ের লাভের ৪৫% রিজার্ভ ফান্ডে জমা থাকিবে, ৫% যাকাত বা কল্যাণ ফান্ডে জমা থাকিবে (এই ফান্ড পয়োজনে কোম্পানির তথা
TSP Group-এর উন্নয়ন, কর্মচারীদের কল্যাণ ও সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাইবে) এবং বাকি ৫০% প্রতি বছর অন্তর মূলধনের আনুপাতিক হারে বণ্টন হইবে।
(“এই “ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভ্য ও Founder Member-দের ২/৩ (দুই-তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)

ধারা-২৩:

নির্বাহী পরিষদ (২ বছরের জন্য) (Amendment এর মাধ্যমে প্রতি ২ বছর অন্তর অথবা সকল Founder Member-দের পরামর্শক্রমে অসম্পূর্ণ পদ পূরনের জন্য পরিবর্তনযোগ্য)
(“এই “ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)

ধারা-২৪:

প্রশাসনিক কাঠামো:
(ক) Executive Member-দের সংখ্যা সর্বোচ্চ ১০ জন হইবে। Founder Member-দের ১০ জনই Executive Member হইতে পারিবেন। কেবলমাত্র এই ১০ জনই ভোটাধিকার প্রয়োগ করিতে পারিবেন এবং Executive
Committee-তে থাকিতে পারিবেন।
(খ) General Member Associate Member-রা শুধুমাত্র লভ্যাংশ ও সাধারণ পরামর্শের অধিকারী হইবেন। ভোটাধিকার প্রয়োগ করিতে পারিবে না।

ধারা-২৫:

নেতৃত্ব নির্বাচন:
(ক) President of TSP Group:
Executive Member-দের মধ্য থেকে প্রতি ২ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হইবে। যৌগ্যতার ভিত্তিতে যে কেউ একাধিকবার নির্বাচিত হইতে পারিবে।
(খ) Secretary of TSP Group:
Executive Member-দের মধ্য থেকে প্রতি ২ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে একজন সাঃ সম্পাদক নির্বাচিত হইবে। যোগ্যতার ভিত্তিতে যে কেউ একাধিকবার নির্বাচিত হইতে পারিবে।
(গ) Finance Director of TSP Group:
Executive Member-দের মধ্য থেকে প্রতি ২ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে একজন অর্থ সম্পাদক নির্বাচিত হইবে। যৌগ্যতার ভিত্তিতে যে কেউ একাধিকবার নির্বাচিত হইতে পারিবে। (এখানে উল্লেখ্য যে, অর্থ সম্পাদক, TSP Group-এর সকল পকার হিসাব-নিকাশ যথাযথভাবে সংরক্ষণ করিবেন এবং নিরীক্ষা কার্যক্রমে পূর্ণ সহযোগিতা প্রদান করিবেন।)
(ঘ) উপরিউক্ত ৪ টি পদ নির্বাচিত হওয়ার পর বাকি ৬ টি পদ শুধু মাত্র পরিচালক হিসেবে ভোটের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ক্রম অনুসারে Executive Committee-তে থাকিবে।
(5) Founder Member-দের সকলের ঐকমত্যের ভিত্তিতে Executive Committee তথা নির্বাহী পরিষদের জন্য নতুন পদ সৃষ্টি করিতে পারিবে।

ধারা-২৬:

ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে আগামী ২ বছর (০১ সেপ্টেম্বর, ২০২৫-০১ সেপ্টেম্বর, ২০২৭) দায়িত্ব নিম্নরূপ-
(০১) মুহাম্মদ কচির উদ্দীন চৌধুরী-উপদেষ্ঠা
(০২) গাজী সালাহ উদ্দীন মো: শহীদুল্লাহু-সভাপতি
(০৩) আনোয়ার হোসেন-সেক্রেটারী
(০৪) মোঃ বেলাল আহমদ-অর্থ সম্পাদক
(০৫) এস এম সাজ্জাদ বিন সোলায়মান-পরিচালক
(০৬) মোঃ কাশেমুল্লাহ-পরিচালক
(০৭) ইন্দ্রণাথ রুদ্র-পরিচালক
(০৮) আরাফাতুল কবির রুবেল-পরিচালক
(০৯) টিপু শুক্লা দাশ-পরিচালক
(১০) ইন্দ্রজীত কান্তি দাস-পরিচালক
(“উপরিউক্ত Executive Committee তথা নির্বাহী পরিচালক গণ প্রতি ২ বছর অন্তর অন্তর পরিবর্তনযোগ্য ও উপরিউক্ত “ধারাও” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই-তৃ তীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য।”)

ধারা-২৭:

ব্যবসায়ের হিসাব পরিচালিত হইবে (“TSP Group”) এর চলতি হিসাব ব্যাংক একাউন্টের মাধ্যমে এবং উক্ত একাউন্ট থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্বাহী পরিষদের অংশীদারীগণের মধ্য থেকে যে কোন তিনজন অংশীদারের স্বাক্ষর বাধ্যতামূলক প্রয়োজন হইবে। তবে শর্ত থাকে যে, দশ লক্ষ টাকা (১০,০০,০০০/-) এর উপর ব্যাংক থেকে উত্তলন করতে চাইলে নির্বাহী পরিষদের অংশীদারীগণের সম্মিলিত গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে উত্তোলন করিতে হইবে। (“এই
” ধারা” ভবিষ্যতে প্রয়োজন অনুসারে নির্বাহী পরিষদ/সাধারণ সভা ও Founder Member-দের ২/৩ (দুই-তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনক্রমে পরিবর্তনযোগ্য “)
ধারা-২৮:
প্রত্যেক অংশীদার থেকে কোম্পানির (“TSP Group”) মূলধন বাবদ অর্থ সংগ্রহ করে ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রত্যেক অংশীদারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যেক অংশীদারের জন্য
কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা।
ধারা-২৯:
নির্বাহী পরিচালকগণ সর্বোচ্চ স্তরের সততা ও নিষ্ঠার সাথে পরিচালনার মাধ্যমে নিজেদের সর্বোত্তম স্বার্থ সমুন্নত রাখতে (“TSP Group”) এর নির্বাহী কার্য সম্পাদন নিশ্চিত করিবেন।
ধারা-৩০:
নির্বাহী পরিচালকদের উচিত সততার সহিত পর্যালোচনা করা এবং ব্যবস্থাপনা কমিটি সম্পর্কিত আইন ও সমস্যা, তাদের বিশ্বস্থ বাধ্যবাধকতা, আচরণবিধি, হালাল ও বৈধ উপার্জন এবং ইসলামিক শরীয়াহ দিকগুলি ইত্যাদি মেনে চলা উচিত।
ধারা-৩১:
নির্বাহী পরিচালকগণ তাদের নজরে আসা সম্ভাব্য সমস্যাগুলি সম্পর্কে অনুসন্ধান করবেন এবং যতক্ষণ না তারা যুক্তিসঙ্গতভাবে সন্তুষ্ট না হন সকল পক্ষগণের সম্মতিতে যথাযথভাবে সমাধান করবে। সর্বোত্তম স্বার্থে নির্বাহী পরিচালকগণ বস্তুনিষ্ঠ বিচার ও স্বাধীনতা বোধের সাথে তাদের বিশ্বস্ত দায়িত্ব পালন করিবেন।
ধারা-৩২:
নির্বাহী পরিচালকদের উচিত TSP Group-এর সম্পদ রক্ষা করা এবং (“TSP Group”) এর সাথে সম্পর্কিত বৈধ ব্যবসায়িক উদ্দেশ্যে তাদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা
ধারা-৩৩:
নির্বাহী পরিচালকগণ একটি স্বাধীন এবং উদ্দেশ্যমূলকভাবে তাদের দায়িত্ব পালন করিবেন এবং তাদের স্বাধীনতা বা বস্তুনিষ্ঠতা বা অফিসিয়াল দায়িত্বগুলিকে ক্ষতিগ্রস্থ করতে পারে বা ক্ষতিগ্রস্থ হতে পারে এমন কার্যকলাপগুলি এড়িয়ে চলিবেন।
ধারা-৩৪:
Founder Member-গণ তথ্য পরিচালকগণ নির্বাহী পরিচালক হিসেবে পদের অনুপযুক্ত সুবিধা গ্রহণ করিবেন না। স্বার্থের সংঘাত সৃষ্টি করে বা দেখা দেয় এমন যে কোনো পরিস্থিতি এড়িয়ে চলিতে হইবে।
ধারা-৩৫:
পরিচালনার দায়িত্ব পালনের সময় পরিচালনা পর্ষদ দ্বারা অর্জিত গোপনীয় তথ্য কোম্পানির (“TSP Group”) সম্পত্তি থাকিবে এবং ব্যক্তিগত সুবিধার জন্য বা কোম্পানির (“TSP Group”) বাইরের ব্যক্তি বা সংস্থার উপকারের জন্য এটি প্রকাশ করা যাইবে না যদিওবা সকল Founder Member-গণের ও নির্বাহী পরিচালকগণের সকলের অন্তর্নিহিত সম্মতি বা আইন দ্বারা প্রয়োজনীয় ব্যতীত।
ধারা-৩৬:
আচরণবিধির যেকোন বিধানের মওকুফ শুধুমাত্র স্থায়ী পরিষদ ও নির্বাহী পরিচালনা পর্ষদ দ্বারা করা যেতে পারে এবং শুধুমাত্র অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে মঞ্জুর করা হবে যা দেশের আইনের বিরোধী নয়
ধারা-৩৭: গঠনতন্ত্র সংশোধন:
(ক) এই গঠনতন্ত্রের কোনো ধারা, উপধারা বা অংশ পরিবর্তন/সংযোজন/বর্জন করিতে হইলে Founder Member-দের ও Executive Member-দের সকল পক্ষের সর্বসম্মতিক্রমে উহা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন সম্পন্ন হইবে।
(খ) সংশোধিত ধারা অনুমোদনের দিন হইতেই কার্যকর হইবে।
ধারা-৩৮:
পক্ষগণের পরচালিত ব্যবসা পরিষ্ঠানে কোন কর্মকতা কর্মচারী এজেন্ট ও প্রতিনিধি নিয়োগ করার প্রয়োজন হইলে বিভাগীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে ও Founder Member-দের ও Executive Member-দের সকল পক্ষের সর্বসম্মতিক্রমে অনুমোদনের ভিত্তিতে নিয়োগ করা হইবে।
ধারা-৩৯:
পক্ষগণের তথা Founder Member-দের কেহ যদি ব্যবসা চলাকালীন সময়ে কোন কারণে স্ব-হাচ্ছায় অবসর নিতে ইচ্ছা প্রকাশ করেন তবে তাকে অন্ততপক্ষে তিন মাস পূর্বে অন্যান্য পক্ষকে নোটিশ পদান করিতে হইবে। কোন পক্ষ যদি তাহার নিজ অংশ হস্তান্তর করিতে চাহেন তবে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে, কোন এক পক্ষও তথা একজন Founder Member-ও ক্রয় করিতে না চাহিলে ঐ অংশ (“TSP Group”) এর অধীনে গচ্ছিত থাকিবে এবং পরবর্তীতে সকল স্থায়ী পরিচালকদের তথ্য Founder Member-দের সম্মতির ভিত্তিতে বাহিরের কারো কাছে বিক্রয় করিতে পারিবেন। কোন অবস্থাতেই অবসরপ্রাপ্ত পরিচালক তথা Founder Member এবং General Member & Associate Member (সা: সদস্য ও সহযোগী সদস্য) (“TSP Group”) এর পরিচালকগণের মধ্যে বা (“TSP Group”) এর অধিনে অন্যান্য অংশীদার ছাড়া বাহিরের কারো কাছেই বিক্রয় করিতে পারিবে না।
ধারা-৪০:
কোন অংশীদার যদি ব্যবসায়ে প্রত্যক্ষভাবে কর্মরত থাকে তবে উক্ত অংশীদারকে তার কাজের পারিশ্রমিক দেওয়া যাইবে।
ধারা-৪১:
ব্যবসায়ে কোন কর্মচারী নিয়োগ দেওয়া হইবে Founder Member-দের ও Executive Member-দের সকল পক্ষের সর্বসম্মতিক্রমে অনুমোদনের ভিত্তিতে ধারা-৪২:
আধুনিক গ্লোবালাইজেশন ও ডিজিটালাইজেশনের যুগে অংশীদারগণ তথা Member-গণ দেশ-বিদেশে বিভিন্ন স্থানে অবস্থান করায় সরাসরি সভায় সমবেত হওয়া প্রায়শই জটিল ও সময় সাপেক্ষ হয়ে থাকে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে Online Meeting, Zoom Mecting, WhatsApp Meeting, Telegram Meeting এবং/অথবা Online Poll এর মাধ্যমে সভা আহ্বান ও ভোট গ্রহণ করা বৈধ গণ্য হইবে। উক্ত প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপিত যে কোনো প্রস্তাব Founder Member এবং Executive Member-দের নিকট উপস্থাপিত হইয়া, মোট সদস্য সংখ্যার ২/৩ (দুই-তৃতীয়াংশ) সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হইলে, তাহা যথাযথভাবে গৃহীত ও কার্যকর সিদ্ধান্ত হিসাবে বলবৎ হইবে
ধারা-৪৩:
স্থায়ী পরিষদ তথা সকল Founder Member গণ “ভিশন ২০৪০” এর আলোকে সর্বসম্মতিক্রমে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিলে Founder Member দের পত্যেকের মূলধন নূন্যতম ৫,০০,০০০/ (পাঁচ লক্ষ ঢাকা) হইতে সর্বোচ্চ ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) এর মধ্যে নির্ধারিত ও স্থিতিশীল হইবে। উক্ত সীমারেখার মধ্যে মূলধন স্থিতিশীলকরণ Founder Member-দের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কার্যকর ও বলবৎ গণ্য হইবে।
ধারা-৪৪:
যদি কোন কারনে ব্যবসায়িক বিষয় লইয়া পক্ষগণের তথা Founder Member-গণের মধ্যে কোন মতবিরোধের সৃষ্টি হয়, তাহা হইলে বিরোধীয় বিষয় পরস্পর আলাপ-আলোচনার মাধ্যমে মিটমাট করিবেন অথবা সকল পক্ষের তথা Founder Member-গণের মধ্যে মংখ্যাগরিষ্ঠের মতামাতের মাধ্যমে বিষয়টি মিটমাট করিবেন।
ধারা-৪৫:
ব্যবসার প্রয়োজনে ভবিষ্যতে যেকোন সময় এক বা একাধিক নতুন অংশিদার তথা নতুন সদস্য নেওয়া যাইবে তবে সেক্ষেত্রে সকল স্থায়ী পরিচালকদের তথা Founder Member-দের সম্মতি অবশ্যই থাকিতে হইবে। কোন একজন স্থায়ী পরিচালক তথা একজন Founder Member-ও যে নতুন সদস্য তথা অংশীদারের প্রতি অনাস্থা তথা (ভেটো-Veto) প্রকাশ করিবে, তাকে কোন অবস্থাতেই ব্যবসায় সম্পৃক্ত তথা (“TSP Group”)- এ নেওয়া যাইবে না।
ধারা-৪৬: প্রথম ১০ জন নির্বাহী পরিচালকগণ তথা Founder Member-গণ ছাড়া অন্য কোন অংশীদার তথা সদস্য কোনোভাবেই (“TSP Group”)-এর ব্যবস্থাপনার কার্যক্রমে সুপরামর্শ ছাড়া অন্য কোন হস্তক্ষেপ করিতে পারিবে না ও ভোটাধিকার প্রাপ্তও হইবে না। শুধু মাত্র অংশীদারদের অংশ বা মূলধনের ভিত্তিতে লাভ-লোকসানের অংশীদার হইবে ও সুপরামর্শ প্রদান করিতে পারিবে।
ধারা-৪৭: শরীয়াহ সম্মত ঋণ গ্রহণ ও দায়বদ্ধতা:
ব্যবসার প্রয়োজনে, সকল অংশীদারের পারস্পরিক আলোচনাপূর্বক ও সর্বসম্মতিক্রমে শরিয়াহসম্মত উৎস হইতে ঋণ গ্রহণ করা যাইবে। উক্ত ঋণ গ্রহণের ফলে উদ্ধৃত দায়বদ্ধতার জন্য প্রত্যেক অংশীদার তাঁদের মূলধনী অংশীদারিত্বের অনুপাতে দায়ী থাকিবেন। কোনো অবস্থাতেই সুদভিত্তিক ঋণ বা শরীয়াহবিরোধী লেনদেন গ্রহণযোগ্য হইবে না।
ধারা-৪৮:
Managing Partner (যখন সরকারি রেজিষ্ট্রেশনের পয়োজন হইবে) ১০ জন Founder Member এর মধ্য থেকেই একজনকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করিতে হইবে। Managing Partner মূলত Managing
Director এর দায়িত্বে থেকে সকল Director-দের সহযোগিতা ও পরিচালনা করিবেন। এই পদের জন্য কোন ধরনের অতিরিক্ত ক্ষমতার অধিকারী হইবে না, শুধু মাত্র পরিচলানা পরিষদের প্রধান হইবে।
ধারা-৪৯:
Managing Partner-কে (যখন সরকারি রেজিস্ট্রেশনের প্রয়োজন হইবে) ব্যবসার আমমোক্তার নিযুক্ত করা হইবে। এই পদের জন্য কোন ধরনের অতিরিক্ত ক্ষমতার অধিকারী হইবে না, শুধু মাত্র পরিচলানা পরিষদের প্রধান হইবে ও এই ক্ষমতা বলে তিনি ব্যবসায়ে (“TSP Group”) এর পক্ষ হইতে প্রসঙ্গে দলিলপত্র, চিঠিপত্র, বিল, ভাউচার এর স্বাক্ষর করার অধিকারপ্রাপ্ত হইবেন।
ধারা-৫০:
কেবলমাত্র সরকার পক্ষের অথবা স্হায়ী পরিষদ তথা সকল Founder Member-দের সম্মতিতে এই চুক্তিনামা বাতিল বা ব্যবসা বন্ধ ঘোষণা করা যাইবে।
ধারা-৫১:
অত্র চুক্তির কার্যকারিতা শুধুমাত্র উল্লেখিত ব্যবসা সমুহের ক্ষেত্রে কার্যকরী হইবে।