এই সংগঠনের সদস্য চার শ্রেণির হইবে-
(ক) Founder Member (প্রতিষ্ঠাতা সদস্য)
(খ) Executive Member (নির্বাহী সদস্য)
(গ) General Member (সাধারণ সদস্য)
(ঘ) Associate Member (সহযোগী সদস্য)
(ক) Founder Member হইবেন তাহারা, যাহারা সংগঠন প্রতিষ্ঠাকালে মূলধন প্রদান ও কাঠামো প্রণয়ন করিয়াছেন।
(খ) Founder Member-দের অনুমতি ছাড়া সংগঠন বিলুপ্ত করা যাইবে না।
(গ) সংগঠনের দীর্ঘমেয়াদি নীতি, ভিশন ও গঠনতন্ত্র সংশোধনে চূড়ান্ত অনুমোদন প্রদান করিবেন।
(ঘ) Founder Member-দের বিশেষ ভেটো (Veto) ক্ষমতা থাকিবে।
(ক) Executive Member-রা Founder Member-দের অনুমোদনক্রমে নির্বাচিত হইবেন।
(খ) সংগঠনের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, বিনিয়োগ অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন ও বাজেট ব্যবস্থাপনায় দায়িত্বশীল থাকিবেন।
(গ) General & Associate Member (সাধারণ ও সহযোগী সদস্য গ্রহণ/বাতিল করিবার ক্ষমতা রাখিবেন।
(ঘ) Executive Member-রা ভোটাধিকার প্রাপ্ত হইবেন এবং সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত কার্যকর হইবে।
(ক) General Member হইবেন তাহারা, যাহারা নির্ধারিত শেয়ার ক্রয় করিয়া সংগঠনের মূলধনে অবদান রাখিবেন।
(খ) তাহারা সংগঠনের মুনাফার অংশীদার হইবেন।
(গ) সাধারণ সভায় পরামর্শ প্রদান করিতে পারিবেন।
(ঘ) তাহারা সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে কোনো ভোটাধিকার রাখিবেন না।
(ক) Founder Member → সর্বোচ্চ ক্ষমতা (নীতি ও ভিশন নির্ধারণ, ভেটো ক্ষমতা)
(খ) Executive Member → দৈনন্দিন ব্যবসা পরিচালনার ক্ষমতা
(গ) General Member → মূলধন প্রদানকারী ও মুনাফাভোগী
(ঘ) Associate Member → সহযোগী, আংশিক সুবিধাভোগী
সমাজের প্রতি দায়বদ্ধতা এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে TSP Group এর যাত্রা শুরু।