TSP Group

ব্যবসার ইসলামী নীতি:

(ক) প্রতিটি লেনদেন কুরআন ও সুন্নাহ অনুযায়ী হতে হবে।
(খ) হারাম ও সন্দেহজনক লেনদেন থেকে সর্বদা বিরত থাকতে হবে।

আর্থিক ব্যবস্থাপনা:

(ক) কোম্পানির সমস্ত অর্থ শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকে রাখা হইবে।
(খ) সুদভিত্তিক ব্যাংক ও লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করা হইবে।
(গ) অত্র সংগঠনের নীতি অনুসারে, ইসলামী শরীয়াহ পরিপন্থী কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া যাবে না। সুতরাং সচরাচর এনজিও প্রণীত সুদভিত্তিক (Riba/Interest Based) ঋণ গ্রহণ বা প্রদান এবং হারাম খাতে বিনিয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ গণ্য হইবে।

ব্যবসার ধরণ: শরীয়ত সম্মত ভাবে জায়গা-জমি ক্রয়-বিক্রয়, বহুতল বভন নির্মান, অন্যান্য পন্য সোর্সিং, ক্রয়-বিক্রয় করা ও শরীয়ত সম্মত ভাবে বিভিন্ন ঋণ প্রকল্পের মাধ্যমে সদস্য ও গ্রাহককে সঠিক জামানতের শর্তে ঋণ প্রদান করা (যা নিচে প্রকল্প আকারে উল্লেখ করা হল) :

(ক) মুরাবাহা (Murabaha): TSP Group পণ্য কিনে গ্রাহককে লাভসহ বিক্রি করিয়া কিস্তিতে আদায় করিবে।
বাস্তব উদাহরণ: আপনি একটি গাড়ি কিনতে চান। TSP Group গাড়িটি ১৫ লাখ টাকায় কিনল এবং আপনাকে ১৭লাখ টাকায় ৫ বছরে কিস্তিতে বিক্রি করল।
(খ) বাই’ মুআজ্জাল (Bai’ Muajjal): পণ্য এখনই গ্রাহককে হস্তান্তর, দাম পরিশোধ করতে হবে ভবিষ্যতে কিস্তিতে।                                                      বাস্তব উদাহরণ: একজন ব্যবসায়ী ৫০ লাখ টাকার কাঁচামাল নিতে চায়। TSP Group কাঁচামাল কিনে চুক্তি অনুযায়ী ১ বছরে ৫৫ লাখ টাকায় ফেরত নেবে।
(গ) ইজারা (Ijarah): TSP Group কোনো সম্পদ কিনে গ্রাহককে ভাড়া দেয়। ১০ বছর পরে চাইলে ক্রয় করতে পারে।                                                     বাস্তব উদাহরণ: আপনি একটি বাসা ভাড়ায় নিতে চান। TSP Group মাসিক ৩০,০০০ টাকায় বাসাটি ভাড়ায় দিল। ১০ বছর শেষে চাইলে আপনি কিনে নিতে পারবেন।
(ঘ) মুশারাকা (Musharakah): TSP Group ও গ্রাহক মিলিতভাবে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতি ভাগ করা হয়।                                        বাস্তব উদাহরণ: একটি কারখানা স্থাপন। TSP Group ৪০ লাখ টাকা, আপনি ৬০ লাখ টাকা দিলেন। লাভ হবে ৪০:৬০ অনুপাতে, ক্ষতিও মূলধনের অনুপাতে।
(ঙ) মুদারাবা (Mudarabah): TSP Group মূলধন দেয়, গ্রাহক শ্রম/পরিচালনা দেয়। লাভ ভাগ হয় চুক্তি অনুযায়ী।
বাস্তব উদাহরণ: আপনার ব্যবসার আইডিয়া আছে, TSP Group ২০ লাখ টাকা দিল। লাভ হলে ৬০% আপনি, ৪০% TSP Group। ক্ষতি হলে TSP Group-এর মূলধন যাবে, আপনার শ্রম নষ্ট হবে।
(চ) বাই সালাম (Bai’ Salam): TSP Group ভবিষ্যতের পণ্যের জন্য আগাম মূল্য পরিশোধ করে।
বাস্তব উদাহরণ: কৃষক ধান ফলাবে। TSP Group ১০ লাখ টাকা আগাম দিল। ৬ মাস পরে কৃষক ১০০০ মণ ধান সরবরাহ করবে।
(ছ) ইস্তিসনা (Istisna): এই চুক্তি অনুযায়ী কোনো জিনিস/বস্তু বানানো হয়, ধাপে ধাপে অর্থায়ন করা হয়।
বাস্তব উদাহরণ: আপনি একটি বাড়ি তৈরি করতে চান। TSP Group চুক্তি অনুযায়ী বাড়ি বানাবে। মোট খরচ ৫০ লাখ টাকা, ধাপে ধাপে অর্থায়ন করবে।

আপনার প্রয়োজনীয় পণ্য এখন সহজেই সংগ্রহ করুন! TSP Co-operative এর মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য নিচের ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। আপনার অর্ডার নিশ্চিত হওয়ার পর আমরা দ্রুততম সময়ে আপনার সঙ্গে যোগাযোগ করব।

TSP Group

ইসলামী শরীয়াহ্-সম্মত ফাইন্যান্স আবেদনপত্র
(Shariah-Compliant Finance Application Form)
“আপনার প্রয়োজন, আমাদের সমাধান”

• নোট: এই আবেদনপত্র কোনো সুদভিত্তিক ঋণের জন্য নয়। এটি ইসলামী শরীয়াহ্ অনুযায়ী সুদমুক্ত ও ন্যায়সঙ্গত ফাইন্যান্স/চুক্তি ব্যবস্থার জন্য প্রযোজ্য।
TSP Group-এর অংশীদারী চুক্তি পত্র দলিল তথা গঠনতন্ত্রের ধারা অনুযায়ী এই আবেদন প্রক্রিয়া সম্পাদিত হবে। যে কোনো ধর্মের সদস্য আবেদন করতে পারবেন, তবে চুক্তি সম্পূর্ণরূপে শরীয়াহ্-সম্মতভাবে কার্যকর হবে।

আবেদন ফি: ৫০০/- টাকা মাত্র

এই ফি সঠিক চেকিং, তদন্ত এবং আবেদন রেজিস্ট্রেশন/সিরিয়াল রক্ষণাবেক্ষণের জন্য।
এই ফি/= একবার জমা দেওয়ার পর ফেরতযোগ্য, যদি আবেদন অনুমোদিত না হয়। তবে আবেদন অনুমোদিত হলে অফেরতযোগ্য।

Register with us by filling out the form below.

প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents):
আবেদনকারীর পক্ষ থেকে জমা দিতে হবে:
১. জাতীয় পরিচয়পত্রের (NID) কপি
২. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. প্রকল্প/ব্যবসার প্রস্তাবনার সংক্ষিপ্ত বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
৪. জামিনদারের জাতীয় পরিচয়পত্রের (NID) কপি ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. প্রয়োজন অনুসারে অরিজিনাল দলিল/মালিকানা প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৬. ব্ল‍্যাংক চেক (প্রযোজ্য ক্ষেত্রে)
৭. অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী)

জামানত / নিরাপত্তা

আবেদনকারীর ঘোষণা:
আমি ঘোষণা করছি যে-
১. উপরের প্রদত্ত তথ্য সঠিক।
২. আমি ইসলামী শরীয়াহ্-সম্মত ফাইন্যান্সের নির্ধারিত চুক্তির শর্তাবলি মেনে চলব।
৩. কোনো অবস্থাতেই সুদ (রিবা) গ্রহণ বা প্রদান করব না।
৪. আমি TSP Group-এর অংশীদারী চুক্তি পত্র দলিল তথা গঠনতন্ত্র মেনে চলতে রাজি আছি।
৫. আমি অন্য সকল সদস্যের প্রতি বিশ্বস্ত থাকব এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকব।

Separator

Corporate News

সবুজ বিপ্লবের পথে: টিএসপি গ্রুপ ২০০০ এর কৃষি উন্নয়ন উদ্যোগ

কৃষি কিভাবে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এবং TSP Group 2000 এর কৃষি খাতের উন্নয়নে ভূমিকা। কৃষি প্রকল্পসমূহ: আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজের সরবরাহ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ।